৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

২০ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংক

ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংক © সংগৃহীত

ন্যাশনাল ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই সেবা স্থগিত থাকবে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংকের শাখা, এটিএম বুথ বা অন্য কোনও মাধ্যমে কোনও লেনদেন সম্ভব হবে না।  

এর আগে একই কারণে ডাচ্‌-বাংলা ব্যাংকও আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত তাদের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শাখা ও এটিএম বুথ থেকে কোনও লেনদেন সম্ভব হবে না। তবে রকেট মোবাইল ব্যাংকিং সেবা এবং ক্রেডিট কার্ড লেনদেন চালু থাকবে।

ডাচ্‌-বাংলা ব্যাংক আরও জানায়, তাদের এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাত দিনের জন্য বন্ধ থাকবে। তবে ১ জানুয়ারি ব্যাংক হলিডে এবং ৩ ও ৪ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় মূলত দুই দিন—২ জানুয়ারি বৃহস্পতিবার এবং ৫ জানুয়ারি রোববার—ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।  

কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নত করার জন্য ডাচ্‌-বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬