সফটওয়্যার খাতে দু’শ জনকে বৃত্তি দেবে পিপল এন টেক

১২ ডিসেম্বর ২০১৮, ০১:১৭ PM
সংবাদ সম্মেলনে পিপল এন টেকের প্রধান নির্বাহী আবুবকর হানিপ

সংবাদ সম্মেলনে পিপল এন টেকের প্রধান নির্বাহী আবুবকর হানিপ © সংগৃহীত

বিশ্বব্যাপী বাড়ছে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ কর্মীদের চাহিদা। তাই খাতে দক্ষ জনবল তৈরিতে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান পিপল এন টেক কাজ করছে। মঙ্গলবার রাজধানীর বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সফটওয়্যার পরীক্ষণ বিষয়ে ২০০ জনকে বৃত্তির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়।

পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবুবকর হানিপ বলেন, প্রশিক্ষণ নিতে আগ্রহী প্রার্থীদের কম্পিউটার বিজ্ঞানে স্নাতক বা তথ্যপ্রযুক্তি বিষয়ে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫ জানুয়ারি পর্যন্ত পিপল এন টেক সাইটের (piit.us) লিংক থেকে আবেদন করা যাবে।

তিনি বলেন, প্রযুক্তি খাতে দক্ষ পেশাজীবী তৈরি করতে ১০০ জন যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী ও ১০০ জন স্থানীয় প্রকৌশলী এ সুবিধা পাবেন। আবেদন করার পরে সাক্ষাৎকারের মাধ্যমে পেশাজীবী বাছাই করা হবে। তাঁদের চার মাসমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে এ খাতে দক্ষ করে তোলা হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন। এমনকি প্রযুক্তি দক্ষতা অর্জন করে বিদেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রয়োজনে স্পনসরশিপ দেবে পিপল এন টেক।

 

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬