এপ্রিলে বন্ধ হচ্ছে গুগল প্লাস

১১ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ PM
গুগল প্লাস

গুগল প্লাস

তথ্য ফাঁসের অভিযোগে  আগামী বছরের এপ্রিলে পুরোপুরিভাবে বন্ধ হতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস।  মাধ্যমটির একটি ত্রুটির কারণে (বাগ) প্রায় সোয়া পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য পেয়ে যায় তৃতীয়পক্ষ।  এরই প্রেক্ষিতে সাইটটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  তবে ফাঁস হওয়া এসব তথ্য এখনো কোন হুমকির সৃষ্টি করেনি বলে জানিয়েছে গুগল প্লাস। 

গুগল প্লাসের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, গত নভেম্বর নিজেদের নেটওয়ার্কে একটি ব্যবস্থা চালু করে গুগল প্লাস। তবে সম্প্রতি সেটিতে ‘বাগ’ ধরা পরে। তবে ধরা পড়ার আগেই ব্যবহারকারীদের নাম, ই-মেইল ঠিকানা, পেশা ও বয়সসহ বেশ কয়েক ধরনের তথ্য তৃতীয়পক্ষের হাতে চলে যায়। এমনকী যেসব ব্যবহারকারী নিজেদের অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করে রেখেছিলেন তাদের তথ্যও ফাঁস হয়ে যায়।

এর আগে গত অক্টোবরে প্রায় পাঁচ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনায় গুগল প্লাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবারের ঘটনায় গুগল প্লাস বন্ধ করার বিষয়টি আরও ত্বরান্বিত করে আনছে গুগল।
 

গুগল জি সুইটের প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রধান বলেন, নতুন করে ‘বাগ’ ধরা পরার ঘটনায় আমরা গুগল প্লাস বন্ধের বিষয়টি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৯০ দিনের মধ্যে গুগল প্লাসের সব অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) বন্ধ করে দেওয়া হবে।আগামী বছরের এপ্রিল থেকে আগস্ট নাগাদ গুগল প্লাসের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান ডেভিড।

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬