চার নিউজপোর্টালকে খুলে দিয়েছে বিটিআরসি

১১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM
গ্রাফিক্স ছবি

গ্রাফিক্স ছবি

গত রবিবার বন্ধের নির্দেশনা দেয়া ৫৮টি ওয়েবসাইটের মধ্যে প্রিয়ডটকম, পরিবর্তন, রাইজিংবিডি ও ঢাকাটাইমস২৪.কমকে খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে বাকি ৫৪টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা বহাল রয়েছে।

সোমবার বিটিআরসি ইন্টারনেট গেটওয়ে অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এ নির্দেশনা দিয়েছে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) কয়েকজন কর্মকর্তা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। 

প্রসঙ্গত, রবিবার  ৫৮টি ওয়েবসাইট বন্ধে নির্দেশনা দেয় বিটিআরসি। ‘গুজব’ ছড়ানোর অভিযোগে এ সব ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।   
বিটিআরসির এক কর্মকর্তারা জানান, এসব ওয়েবসাইট থেকে বিভ্রান্তিকর কিছু তথ্য দেওয়া হচ্ছিলো।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬