নকশা নকলের অভিযোগে চীনে আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা

১১ ডিসেম্বর ২০১৮, ১২:৪৪ PM

© ফাইল ফটো

অ্যাপলের আইফোন ৬ ও ৬ প্লাসের মধ্যে চীনের স্বল্প পরিচিত এক ডিভাইস নির্মাতার হ্যান্ডসেটের নকশা নকল করার অভিযোগ তুলেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। চীনের একটি আদালত এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আইফোনের এ ডিভাইসগুলো আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল। 

সিএনএনের খবরে বলা হয়, নিউইয়র্কভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী- ২০১৪ সালের নভেম্বরে চীনভিত্তিক ডিভাইস নির্মাতা বেইলির ১০০সি ডিভাইস বাজারে ছাড়া হয়। অ্যান্ড্রয়েড চালিত এ ডিভাইসের নকশা আইফোন ৬-এর সঙ্গে হুবহু মিল রয়েছে।

ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যুরো জানায়, আইফোন ৬ ও ৬ প্লাসের সংস্করণের নকশা সেনজেনভিত্তিক স্মার্টফোন নির্মাতা ‘বেইলির’ ১০০সি মডেলের স্মার্টফোনের হুবহু কপি। কোনো ধরনের অনুমোদন বা অর্থ পরিশোধ ছাড়াই অন্যায়ভাবে চীনভিত্তিক ডিভাইস নির্মাতার নকশা ব্যবহার করা হয়েছে, যা পেটেন্ট লঙ্ঘনের শামিল।

বিষয়টি ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয় বেইলি। বেইজিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যুরোও তাৎক্ষণিক পর্যালোচনা শেষে অভিযোগটির সঙ্গে একমত পোষণ করে এবং আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রি বন্ধের নির্দেশ দেয়।



 

 

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬