৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন

০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ডাচ বাংলা ব্যাংক

ডাচ বাংলা ব্যাংক © ফাইল ছবি

পাঁচ দিনের জন্য ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে বলে জানা গেছে। আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, ব্যাংকটির পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার বাংলাদেশ ব‌্যাংক জা‌নিয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কোর ব্যাংকিং সার্ভিসেস ১ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ০৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এর আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
close