বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৭ কোম্পানির ৫৫৮ কোটি টাকা বিনিয়োগ

১০ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২ PM
গ্রাফিক্স ছবি

গ্রাফিক্স ছবি

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্লট বরাদ্দ পেয়েছে আরো সাত কোম্পানি।  সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়।  হাইটেক পার্ক প্রকল্পে প্রায় ৫৫৮ কোটি টাকা বিনিয়োগ করবে এসব কোম্পানি।  চুক্তি স্বাক্ষর অনু্ষ্ঠানে কোম্পানিগুলোর প্রতিনিধি এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্লট বরাদ্দ পাওয়া এসব কোম্পানির মধ্যে রয়েছে-  ডাটা সফট, আমরা হোল্ডিংস, ডেভ নেট লিমিটেড, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড, মিডিয়া সফট ডাটা সিস্টেম লিমিটেড, ইউ ওয়াই সিস্টেম লিমিটেড। চুক্তির আওতায় আগামী ৪০ বছরের জন্য তারা হাইটেক প্রকল্পে বিনিয়োগ করার ‍সুযোগে পেল।

হাইটেক কর্তৃপক্ষ জানায়, এই চুক্তির মাধ্যমে যে ৭টি কোম্পানি এখানে ২০.৪১ একর জমি বরাদ্দ পেলো তারা হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, বিপিও, ট্রেনিং সেন্টার, ডাটা-সেন্টার, মোবাইল ফোন সংযোজন ও উৎপাদন, আরএনডি প্রভৃতি উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করবে। এতে হাইটেক পার্কে প্রায় ৫২৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি করবে। কোম্পানিগুলো এখানে প্রায় ৫৫৮ কোটি টাকা বিনিয়োগ করবে।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। তিনি বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতায় নির্মিতব্য হাইটেক পার্কগুলো বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আশা করি হাইটেক পার্ক/সফটওয়ার টেকনোলজি পার্কগুলো সফটওয়্যার, ইলেকট্রনিক্স ইত্যাদি পণ্য রফতানির মূল কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

 

হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬
এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬
‘ভাষা হারিয়ে ফেলেছি’, জয়সূচক গোল নিয়ে বললেন মার্টিনেলি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে বিশ্বকাপ জয়ের উপায় নিয়ে বললেন ম্যাচসেরা কাসেমিরো
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়েকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে জার্মানিকে?
  • ৩০ জুন ২০২৬
জার্মানি কি আসলেই বিশ্বকাপ জয়ের দাবিদার?
  • ৩০ জুন ২০২৬