আজ রাতে ৩ ঘণ্টা ব্যাহত হবে ইন্টারনেট সেবা

০১ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারে অবস্থিত সাবমেরিন ক্যাবল সিস্টেমের (SMW4) ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণের কারণে আজ রবিবার (১ ডিসেম্বর) রাতে ৩ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। শনিবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

এতে বলা হয়, আগামী সোমবার (২ ডিসেম্বর) রাত ৩টা (১ ডিসেম্বর দিবাগত রাত ৩টা) থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ২ ঘণ্টা ৫৯ মিনিট কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের (SMW4) চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের নিকট এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের নিকট কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এই সময়ে SMW4 এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিপিএলসি।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬