সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

০১ ডিসেম্বর ২০২৪, ১০:০২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অ্যাওয়ার্ড গ্রহণের সময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অ্যাওয়ার্ড গ্রহণের সময় © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪-এ “টপ রেমিট্যান্স রিসিভার ব্যাংক অ্যাওয়ার্ড ২০২৪ লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় এ সম্মাননা অর্জন করে।  

রবিবার (১ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী। রেমিট্যান্স ফেয়ারটি আয়োজন করে বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্ত ধারা নিউইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম। এছাড়া সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।  

এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ প্রতিনিধি মধুসূদন সাহা এবং বাংলাদেশ ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ারের সমন্বয়ক রীতেশ সাহাও উপস্থিত ছিলেন।  

পুরস্কার গ্রহণ করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, এই স্বীকৃতি দেশের প্রবাসী রেমিট্যান্স-যোদ্ধাদের। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসলামী ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রা আয়ের এক তৃতীয়াংশ সংগ্রহ করে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ।

এসময় তিনি ব্যাংকের ওপর আস্থা রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬