রাষ্ট্রবিরোধী সংবাদ প্রচারণার অভিযোগে

গুলিস্তানে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব আটক

০৭ ডিসেম্বর ২০১৮, ০৩:০৩ PM
‘জিয়া সাইবার ফোর্সে’র মহাসচিব কে.এম হারুন অর রশিদ

‘জিয়া সাইবার ফোর্সে’র মহাসচিব কে.এম হারুন অর রশিদ

অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার অভিযোগে ‘জিয়া সাইবার ফোর্সে’র মহাসচিব কে.এম হারুন অর রশিদকে আটক করেছে র‌্যাব-৩। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলিস্তান এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাব-৩ এর এক কর্মকর্তা জানান, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনকে নিয়ে মিথ্যা-বানোয়াট নিউজ পোস্ট দিচ্ছিলেন ‘জিয়া সাইবার ফোর্সে’র মহাসচিব কে.এম হারুন অর রশিদ। অনলাইনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে আটক করা হয়। 

তিনি আরো জানান, আটকের পর হারুন অর রশিদ র‌্যাব-৩ এর কাস্টডিতে আছেন। এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেয়া পোস্টগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে।

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬