নতুন বছরে স্মার্টওয়াচের চাহিদা বাড়ছে

০৩ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ AM

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সবেচয়ে বেশি চাহিদা থাকছে স্মার্টওয়াচের। ২০১৯ সালে সাড়ে ২২ কোটি পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের বিক্রি হবে বলে আশা করছে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার। তারমধ্যে ৭ দশমিক ৪ কোটি স্মার্টওয়াচ বিক্রি হবে বলে পূর্বাভাস দিয়েছে  এ প্রতিষ্ঠান। অর্থাৎ নতুর বছর সব পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের মধ্যে বিক্রিতে এক নম্বরে থাকবে স্মার্টওয়াচ।

এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আপাতত স্মার্টওয়াচের বিক্রি বাড়লেও ২০২১ সালের পর থেকে আবার কমতে শুরু করবে স্মার্টওয়াচ বিক্রি। ২০১৮ সালে একটি স্মার্টওয়াচের দাম ২২১ দশমিক ৯৯ মার্কিন ডলার থেকে কমে ২০২২ সালে তা হবে ২১০ মার্কিন ডলার। যন্ত্রাংশের দাম কমার কারনেই কমবে স্মার্টওয়াচের দাম।

গার্টনারের জ্যেষ্ঠ পরিচালক আলান আটিন বলেন, প্রচলিত ঘড়ির ব্র্যান্ড যেমন ক্যাসিও এবং ফসিল তাদের পোর্টফোলিওতে আরও নতুন পণ্য যুক্ত করবে। ফ্যাশন পণ্য হিসেবে ২০২২ সালে প্রচলিত ঘড়ির ব্র্যান্ডগুলো বাজারের ২০ শতাংশ দখল করবে।

গার্টনার বলছে, ২০২২ সাল থেকে হিয়ারেবল ডিভাইসের চাহিদা বাড়বে। অ্যাপলের এয়ারপড কিংবা প্ল্যানট্রনিকসের ব্যাকবিট ফিটের মতো ডিভাইস বাজার দখল করবে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬