৬৫ টাকায় ‘স্বপ্ন’র নতুন প্যাকেজ, দুটি ডিমসহ খিচুড়ির চাল-ডাল

০৮ নভেম্বর ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
স্বপ্নের ল্যাটকা খিচুড়ি প্যাকেজ

স্বপ্নের ল্যাটকা খিচুড়ি প্যাকেজ

আবারও সাশ্রয়ী ও আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এল জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। চারজনের জন্য খিচুড়ি তৈরি করতে দুটি ডিমসহ মসুর ডাল, মুগডাল ও মিনিকেট চালের এই প্যাকেজ তারা দিচ্ছে ৬৫ টাকায়। ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই অফার।

উপাদানগুলোর পরিমাণ:

  • মিনিকেট চাল (৩০০ +/- ২ গ্রাম)
  • মসুর ডাল (৬০ +/- ২ গ্রাম)
  • মুগডাল (৮০ +/- ২ গ্রাম)
  • ডিম ২ পিস

একটি ছোট পরিবার বা চারজনের জন্য একটি আদর্শ প্যাকেজ এটি। এর আগে স্বপ্নে গরুর মাংস প্যাকেজ, রুই মাছের একাধিক প্যাকেজ, সবজির প্যাকেজ বেশ জনপ্রিয়তা পেয়েছিল গ্রাহকদের মাঝে।

আরও পড়ুন: স্বপ্ন-তে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস-আলু

বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বপ্নের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে প্যাকেজটির তথ্য প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পায় পোস্টটি।

ফারজানা ইসলাম মুনা নামের একজন সেই পোস্টে মন্তব্য করে লেখেন, ‘সত্যিই আপনাদের উদ্যোগটা অসাধারণ। এভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন। সফলতার জন্য শুধু অর্থই যথেষ্ট নয়, এর জন্য মানুষের দোয়া এবং ভালবাসার প্রয়োজন। ধন্যবাদ স্বপ্ন।’

মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
  • ১১ অক্টোবর ২০২৬