ভারতে ৮৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

০৫ নভেম্বর ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

গত মাসে ৮৫ লাখেরও বেশি ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা নিয়মের লঙ্ঘন করায় কঠোর পদক্ষেপ নিয়েছে মেটা। ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের অধীন, সেপ্টেম্বরের মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি। 

ইতোপূর্বেও ভারতীয় ব্যবহারকারীদের অপব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ একাধিকবার লক্ষাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। নতুন রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ১৬.৫৮ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে বন্ধ করেছে। সেপ্টেম্বর মাসে মোট ৮ হাজার ১৬১টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৯৭টি মামলার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হয়। 

আগস্টে হোয়াটসঅ্যাপ ৮৪.৫৮ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করেছিল, যার মধ্যে ১৬.৬১ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু এবার সেই সংখ্যা বেড়ে ৮৫ লাখ অতিক্রম করেছে। 

আরও পড়ুন: জেনে নিন ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

তথ্যপ্রযুক্তি আইন ২০২১ অনুসারে, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ৫০ হাজারের বেশি, তাদের প্রতি মাসে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়। এই রিপোর্টে ব্যবহারকারীদের অভিযোগ, অ্যাপের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ এবং আপিল কমিটির নির্দেশিকা বিস্তারিতভাবে উল্লেখ করতে হয়।

হোয়াটসঅ্যাপের বিবৃতিতে বলা হয়েছে, অ্যাপের স্বচ্ছতা ও ব্যবহারকারীর নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকে ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। ভুয়া তথ্যের বিস্তার রোধে এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ: ফেসবুক
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬