কর্মসংস্থান নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: উপদেষ্টা নাহিদ

০৩ নভেম্বর ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, যেহেতু আন্দোলন শুরু হয়েছিল কর্মসংস্থানকে কেন্দ্র করে তাই কর্মসংস্থানের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। আজ (৩ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণফোন লিমিটেডের প্রতিনিধিদের সাথে বৈঠকে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় অপারেটর প্রতি যুব সমাজের আগ্রহ ও চাওয়াকে অগ্রাধিকার দিয়ে মোবাইল কলরেট কমানো এবং ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান জানান উপদেষ্টা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সহযোগিতারও আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে যাবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে দেশ পিছিয়ে যাবে। 

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে এখন কাজ করার উপযুক্ত সময় বিরাজ করছে। যেহেতু অন্তর্বর্তী সরকার জনসমর্থিত তাই দেশ ও দেশের মানুষের উপকার হয় এমন যেকোনো কাজ করতে সরকার আগ্রহী। টেলিকমিনিকেশন খাতে উন্নতির জন্য সরকার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬