৫৮৭ কলেজ-বিশ্ববিদ্যালয় পাবে দ্রুতগতির ফ্রি ওয়াইফাই

২৯ নভেম্বর ২০১৮, ০৭:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারাদেশের ৫৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ট্রেনিং ইনস্টিটিউটকে দ্রুতগতির ওয়াইফাই সুবিধার আওতায় নিয়ে আসছে সরকার।  এ লক্ষ্যে সরকার ৪৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার।  প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ১২ এমবিপিএস গতির নেটওয়ার্ক সুবিধা পাবে।  বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে ১২ জুন। এটি বাস্তবায়নে কাজ শুরু হবে আগামী ২ ডিসেম্বর।  প্রকল্পের আওতায় ৫৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে ঢাকা বিভাগে ১৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ১০৭, বরিশাল বিভাগে ৪৫, খুলনা বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেটে বিভাগে ৩৩ টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ফ্রি ওয়াইফাই সুবিধার আওতায় আসছে। পর্যায়ক্রমে দেশের সকল বেসরকারি কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা সম্প্রসারণ করা হবে।  এসব শিক্ষাপ্রতিষ্ঠানে তিনটি লটে একযোগে অপটিক্যাল ক্যাবল স্থাপন ও ইকুইপমেন্ট স্থাপনের মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। 

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬