জিমেইলে নাম পরিবর্তন করবেন যেভাবে

০২ নভেম্বর ২০২৪, ০৩:১২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
জিমেইল

জিমেইল

অনেক সময় কাজের বা ব্যক্তিগত প্রয়োজনে জিমেইল অ্যাকাউন্টের পুরোনো নাম পরিবর্তনের প্রয়োজন হয়। আর এটি খুব সহজেই পরিবর্তন করা সম্ভব।

নাম পরিবর্তনের জন্য শুরুতে যেকোনো ব্রাউজারের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করুন। এরপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যান। মোবাইলে ওপর আর কম্পিউটারে বাঁ দিকে থাকা পারসোনাল ইনফো অপশনে চাপ দিন।

এবার বেসিক ইনফোর দ্বিতীয় নম্বরে নেম অপশন থাকবে। সেখানে ক্লিক করুন। এরপর এখানে নামের তিনটি ক্যাটাগরি দেয়া থাকবে নেম, নিক নেম ও ডিসপ্লে নেম।

সেখান থেকে যে ক্যাটাগরির নাম পরিবর্তন করতে চান সেখানে চাপ দিন। এরপর নামের প্রথম এবং দ্বিতীয় অংশ পরিবর্তন করে নিচের দিকে সেভ বাটনে চাপ দিন। তাহলেই পরিবর্তন হয়ে যাবে আপনার জিমেইল অ্যাকাউন্টের নাম।

ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬