ফেসবুকে হয়রানি বন্ধে নতুন ফিচার আসছে

২৮ নভেম্বর ২০১৮, ১০:১১ PM

© ফাইল ফটো

স্প্যাম মেসেজ ও অনলাইনের অপব্যবহার ঠেকাতে নতুন কিছু পদক্ষেপ নিয়েছে ফেসবুক। এরই অংশ হিসেবে সাইবার বুলিং ও হয়রানি বন্ধে নতুন আরও একটি সেবা চালু করতে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। গেজেটস, ডিজিট, গেজেটস নাউ’সহ আরও বেশ কিছু প্রযুক্তির খবর প্রচারের মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, নতুন ফিচার বা সেবাটি চালু হলে ব্যবহারকারীরা অপছন্দের শব্দ (Word), শব্দ সমষ্টি (Phrase) কিংবা ইমোজি নিজেদের টাইমলাইন থেকে ব্লক রাখতে পারবেন। অর্থাৎ কোনও শব্দ, মন্তব্য বা ইমোজি পছন্দ না হলে বা হয়রানিমূলক হলে তা ব্লক করে দিলে সেগুলো আর ব্যবহারকারীর টাইমলাইনে দেখা যাবে না।

বর্তমানে অল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এরই মধ্যে অনেক ব্যবহারকারী নতুন ফিচারটির স্ক্রিনশট প্রকাশ করেছেন। স্ক্রিনশটে স্পষ্ট দেখা গেছে, নির্দিষ্ট শব্দ ব্লক করার জন্য একটি ডায়ালগ বক্স এসেছে। অবশ্য নতুন এই ফিচার বিশ্বের সব গ্রাহকের জন্য কবে চালু হবে তা এখনও জানা যায়নি।

বিশ্লেষকরা বলছেন, এই সুবিধা চালু হলে তা ব্যবহারকারীদের জন্য বেশ সহায়ক হবে। এতে কমেন্ট ব্যবস্থাপনা আরও সহজ হবে। কমেন্টের জন্য কাউকে ব্লক করার চেয়ে বরং ওই সম্পর্কিত কমেন্ট ব্লক করাই সবচেয়ে যুক্তিযুক্ত বলে মনে করেন তারা।

 

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬