ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৯ অক্টোবর ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা

ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা © সৌজন্যে প্রাপ্ত

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামছুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম, পরিচালক এসএম নুরুল আলম রেজভী, এসএম রেজাউল আলম, এসএম মঞ্জুরুল আলম অভী ও তাহমিনা আফরোজ তান্না, স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক এবং অধ্যাপক এম সাদিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও জিয়াউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন ও মো. আবু নাফিজ, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভার্চ্যুয়াল মাধ্যমেও ওয়ালটনের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও কর্মকর্তা সভায় যুক্ত হন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্যে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এসএম শামছুল আলম বলেন, ‘বৈশ্বিক প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৩-২৪ হিসাববছরে ব্যবসা পরিচালনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ওয়ালটন। ওই হিসাববছরে উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা অর্জনের প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়েছে।’

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম সভায় ২০২৩-২৪ হিসাববছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি কোম্পানির আর্থিক সূচকের উন্নতি, ব্যবসায়িক অগ্রগতিসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। 

সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬