চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

২৯ অক্টোবর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

১৯৮৩ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করা ঝাং ইয়েমিং একজন চীনা ইন্টারনেট উদ্যোক্তা। তিনি ২০১২ সালে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। ৪১ বছর বয়সে এসে ঝাং ইয়েমিং চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

চীনের ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ নামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৬ বছর ধরে এই তালিকা প্রকাশ পাচ্ছে। এতে ১৮তম ধনী ব্যক্তি হিসেবে প্রবেশ করেছেন ঝাং।

ঝাং ইয়েমিং গত বছরের শীর্ষ ধনি ঝং শানশানকে ছাড়িয়ে গেছেন। বোতলজাত পানি ও সফট ড্রিংঙ্ক প্রতিষ্ঠান নংফু স্প্রিং এর মালিক ঝং ২৪ শতাংশ সম্পদ হারিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন। তার সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রে টিকটক আইনি সমস্যায় পড়লেও বিশ্বব্যাপী ২০২৩ সালে বাইটড্যান্সের রাজস্ব ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলার হয়েছে। এ বিষয়টি ঝাংয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে নিয়ামক হিসেবে কাজ করেছে।

হুরুনের প্রতিবেদনে চীনে ধনাঢ্য ব্যক্তির সংখ্যা কমছে বলে জানা গেছে। ঝাং ও ঝং এর পর তালিকার তৃতীয় নাম টেনসেন্টের প্রতিষ্ঠাতা পোনি মা।

ঝাং ইয়েমিং ২০২১ এর নভেম্বরে বাইটড্যান্সের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন তিনি। তবে এই পদ ছাড়লেও, এখনো প্রতিষ্ঠানের ৫০ শতাংশেরও বেশি মালিকানা তার দখলেই রয়েছে।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬