সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক

২১ অক্টোবর ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা

পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা © সংগৃহীত

সাভার  আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবি অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছে। এখানে এখন কোনো অস্থিরতা নেই।

আজ সোমবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০১টি কারখানার মধ্যে ১টি ছাড়া সব কারখাানা খুলেছে। বন্ধ কারখানারটি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে।

এদিকে নারায়ণগঞ্জে সব কটি কারখানা ইতোমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার সবগুলো চালু রয়েছে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব কারখানা খোলা আছে।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬
দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি…
  • ২৩ জুন ২০২৬