বাইকপ্রেমীদের অপেক্ষা ফুরোচ্ছে আজ, রয়্যাল এনফিল্ডের দাম ঘোষণা

২১ অক্টোবর ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
ইফাদ মোটরসের প্রকাশ করা রয়্যাল এনফিল্ডের ছবি

ইফাদ মোটরসের প্রকাশ করা রয়্যাল এনফিল্ডের ছবি © সংগৃহীত

দেশের বাইকারদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আজ সোমবার (২১ অক্টোবর) বাজারে আসছে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল। আজ উন্মোচনের পর আগামীকাল থেকে প্রিবুক নেওয়া শুরু করবে স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ইফাদ মোটরস জানিয়েছে, দেশে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেলের দাম শুরু হবে ৪ লাখ ৫ হাজার টাকা থেকে। বাইক উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম। 

২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দিয়েছে। এই সিসিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা রয়্যাল এনফিল্ড কখন পাওয়া যাবে, তা নিয়ে দেশের বাইকারদের মধ্যে অধীর আগ্রহ দেখা দেয়। সেই সময় ইফাদ মোটরস দেশে রয়্যাল এনফিল্ড উৎপাদন এবং বিপণনের ঘোষণা দেয়।

আরো পড়ুন: দুর্বল ছয় ব্যাংক পেল ১৬৪০ কোটি টাকা তারল্য সহায়তা

চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চালু হয় ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের পেজ। এই পেজেই প্রথমে জানান দেওয়া হয়েছিল বাংলাদেশে আসছে রল্যাল এনফিল্ড। এ পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ ফেসবুক লাইভে বেলা সাড়ে ১২টায় এ মোটরসাইকেল বাজারজাত উদ্বোধন করা হবে।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬