এবার ব্যবহারের সময় বলে দেবে ফেসবুক

২৫ নভেম্বর ২০১৮, ১০:২৩ PM

© সংগৃহীত

ব্যবহারকারীদের সময় বাঁচাতে নতুন এক ফিচার নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নতুন এই ফিচারটির নাম ‘ইউর টাইম অন ফেসবুক’।  এর মাধ্যমে ব্যবহারকারী ফেসবুক ব্যবহারের সময় নির্ধারণ করে দিতে পারবেন। যার ভিত্তিতে ফেসবুক ব্যবহারকারীকে জানিয়ে দেবে কখন থামতে হবে।  এতে করে ফেসবুকের অতিরিক্ত সময় ব্যয় করা ও আসক্তির হার কমতে পারে। 

এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যবহারকারীকে নির্ধারিত সময়ের বিষয়ে জানান দেবে। অর্থাৎ নতুন এই ফিচারটির মাধ্যমে দিনে ফেসবুক ব্যবহারের সময় নির্ধারণ করে রাখা যাবে। প্রাথমিকভাবে এই ফিচারটি ফেসবুকের মূল অ্যাপে কাজ করবে।

এর জন্য ব্যবহারকারীকে অ্যাপের মোর অপশনে গিয়ে ‘সেটিং অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখানে ইংরেজি অক্ষরে থাকা ‘সেট ইউর টাইম অন ফেসবুক’ লেখাটি ক্লিক করে ফিচারটি ব্যবহার করতে হবে। এছাড়া সপ্তাহে কোন দিন কত সময় ধরে ফেসবুক ব্যবহার করেছেন, তাও দেখা যাবে এই ফিচারটির মাধ্যমে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬