৫০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করল বাংলালিংক ভাইব

২৫ নভেম্বর ২০১৮, ০৭:৩৫ PM

© সংগৃহীত

দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক তাদের অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশন বাংলালিংক ভাইবে ৫০টিরও বেশি নতুন অ্যালবাম প্রকাশ করেছে।  দেশের সংগীত প্রেমিদের জনপ্রিয় শিল্পীদের নতুন গান উপভোগের সুযোগ করে দিতে বাংলালিংক এই উদ্যোগ নেয়।  এর মাধ্যমে শ্রোতারা হাবিব, বালাম, কণা, মিনার, অদিত, এলিটা, ইমরান, তপু, প্রিতম, বাপ্পা, মেহরিন, শাফিন, ন্যান্সি ও তৌফিকসহ অন্যান্য জনপ্রিয় শিল্পীদের নতুন গান উপভোগের সুযোগ পাবেন।  

রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অ্যালবাম প্রকাশের ঘোষণা দেওয়া হয়।  এসময় উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং, চিফ কর্পোরেট এ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, ডিজিটাল বিজনেস এ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর গৌরব কাক্কর, ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ, হেড অফ ই-প্রোডাক্টস অনিক ধরসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্যাক মিডিয়া বিডি লিমিটেডের সিইও সাবিরুল হক। গ্যাক মিডিয়া বিডি লিমিটেডের সঙ্গে বাংলালিংক-এর যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক ভাইবে অ্যাপটি চালু করা হয়।

বাংলালিংক ভাইবে রয়েছে আকর্ষণীয় ইন্টারফেস, রেডিও ফাংশনালিটি, অফলাইন সেভিং অপশন, অ্যাডাপটিভ বিট রেট, প্লেলিস্ট তৈরি ও সোশ্যাল মিডিয়া শেয়ারিং-এর মতো দারুণ সব ফিচার।  গ্রাহক অ্যাপটি বিনামূলে ব্যবহার করতে পারবেন। তবে এতে একটি প্রিমিয়াম সেকশনও রয়েছে। যেখানে গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী ২ টাকা/দিন থেকে শুরু করে ৩০ টাকা/মাস পর্যন্ত বিভিন্ন পেমেন্ট মেথড ব্যবহারের মাধ্যমে গান উপভোগ করতে পারেন। প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে বাংলালিংক ভাইব অ্যাপটি ডাউনলোড করা যাবে। এছাড়া www.blvibe.com ভিজিট করে বাংলালিংক ভাইবের একটি অনলাইন ভার্সন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬