২১ অক্টোবর আসছে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ বাইক, দাম কেমন হবে?

১৮ অক্টোবর ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল

৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল © সংগৃহীত

দেশের বাইকারদের জন্য সুখবর, বাজারে আসছে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল। আগামী ২১ অক্টোবর থেকে বাজারে পাওয় যাবে হবে এই বাইক। শুক্রবার (১৮ অক্টোবর) রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ মোটরস জানিয়েছে, রয়্যাল এনফিল্ড উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম। 

তবে দাম সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র জানায়, সাড়ে চার লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে হতে পারে দাম। তবে এটি এখনই নিশ্চিত নয়। গ্রাহকদের জন্য এটি সারপ্রাইজ রাখা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দিয়েছে। এই সিসিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা রয়েল এনফিল্ড কখন পাওয়া যাবে, তা নিয়ে দেশের বাইকারদের মধ্যে অধীর আগ্রহ দেখা দেয়। সেই সময় ইফাদ মোটরস দেশে রয়্যাল এনফিল্ড উৎপাদন এবং বিপণনের ঘোষণা দেয়।

চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চালু হয় ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের পেজ। এই পেজেই প্রথমে জানান দেওয়া হয়েছিল বাংলাদেশে আসছে রয়েল এনফিল্ড। এই পেজেও ১৬ অক্টোবর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬