৪.৫জি’র ৫৫ লাখ গ্রাহকের মাইলফলকে রবি

২৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৮ PM

© লোগো

দেশের ফোরজি নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড’র অ্যাডভান্সড ৪.৫জি প্রযুক্তিতে ইতোমধ্যে ৫৫ লাখ গ্রাহক যোগ হয়েছে। এ অর্জনের মাধ্যমে দেশে ৪.৫ জি সেবায় নেতৃত্ব দিচ্ছে রবি আজিয়াটা লিমিটেড। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ৪.৫জি সেবা উদ্বোধনের পর থেকে সাত মাসের কম সময়ের মধ্যে দেশের ৯৯ দশমিক ৪ শতাংশ থানায় ৪.৫ জি নেটওয়ার্ক সেবা দিচ্ছে রবি। কোম্পানিটি ৭ হাজার ৩ শটি’র বেশি ৪.৫জি সাইট নিয়ে এক বিস্তৃত ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলেছে। এছাড়াও একমাত্র অপারেটর হিসেবে ইউ/এল ৯০০ স্পেকট্রাম প্রযুক্তির মাধ্যমে অত্যন্তরীন কাভারেজের শীর্ষে অবস্থান করছে রবি।

কোনও বাফার ছাড়াই বিপুল সংখ্যক এই গ্রাহকদের জন্য স্বচ্ছ ও স্পষ্ট এইচডি মানের ভয়েস এবং ভিডিও অভিজ্ঞতা নিয়ে এসেছে অপারেটরটি। অন্য প্রতিযোগীদের তুলনায় তিনগুণ শক্তিশালী নেটওয়ার্ক স্পেকট্রামের কারণে আকর্ষণীয় অভিজ্ঞতা দিতে পারছে রবি। ২১ হাজার ১৪৫ টি ডাটা সাইটের কারণে রবি নেটওয়ার্কে চমৎকার ভিডিও অভিজ্ঞতা পাচ্ছেন গ্রাহকরা।

এ বিষয়ে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন,“‘আমাদের উপর বিশ্বাস রাখার এবং দেশের ১ নম্বর বৃহত্তম ৪.৫ জি নেটওয়ার্কে ৫৫ লাখ ৪.৫ জি গ্রাহকের সেবা প্রদানের সুযোগ দেওয়ার জন্য জন্য রবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রত্যেক গ্রাহককে আমি ধন্যবাদ জানাই। নতুন নতুন ডিজিটাল পণ্য ও সেবার মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর করে তুলতে আপনাদের নিরবিচ্ছিন্ন সহায়তা আমাদেরকে আরো বেশি কাজ করতে অনুপ্রাণিত করে। ’

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬