রাতে ৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
রাতে ৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

রাতে ৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত (৪ ঘণ্টা) সারাদেশে ইন্টারনেট পরিসেবায় কিছুটা ধীরগতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান জানান, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের সিমিইউ-৫ কনসোর্টিয়াম শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময় সিমিইউ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো চালু থাকবে।

একইসঙ্গে ওই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারে বলেও জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬