ই-কমার্স

‘বিজনেস টু ই-বিজনেস’ ফোরামের যাত্রা শুরু

১৬ নভেম্বর ২০১৮, ০৬:১১ PM

© সংগৃহীত

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল কমার্সের আওতায় এনে তাদের ব্যবসার পরিধি দেশ-বিদেশে সম্প্রসারণের সুযোগ তৈরি করতে দেশে ‘বিজনেস টু ই-বিজনেস’ ফোরামের যাত্রা শুরু হয়েছে ।ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) উদ্যোগে এই ফোরাম যাত্রা শুরু করে। 

রাজধানীর ঢাকা ক্লাবে সম্প্রতি ই-ক্যাবের চার বছর পূর্তি অনুষ্ঠানে এই ফোরামের ঘোষণা দেওয়া হয়।ফোরামটির সভাপতির হিসেবে দায়িত্ব পালন করবেন স্টার টেক কম্পিউটারসের প্রধান নির্বাহী রেজওয়ানা খান।

রেজওয়ানা খান বলেন, ‘ফোরামের সভাপতি করায় ফোরামের সব সদস্যকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ফোরামের উদ্দেশ্য হলো সব উদ্যোক্তাকে ডিজিটাল কমার্সের আওতায় আনা, যাতে সবাই দেশের পাশাপাশি দেশের বাইরেও তাদের সেবার পরিধি বাড়াতে পারে।’

ফোরামের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল এবং বিপিসির যুগ্ম সম্পাদক ও সহ-অর্ডিনেটর মো. সেলিম উদ্দিন, বেসিসের পরিচালক আজকের ডিলের কর্ণধার ফাহিম মাশরুর, ই-ক্যাবের সভাপতি শমী কায়সারসহ ই-ক্যাবের প্রতিনিধিরা।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬