সম্প্রচারে আসতে বাধা নেই সিএসবি টেলিভিশনের

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সিএসবি টেলিভিশন

সিএসবি টেলিভিশন © সংগৃহীত

বেসরকারি সিএসবি টেলিভিশন সম্প্রচারে আসতে আর কোন বাধা থাকছে না। সোমবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে সিএসবি টিভির সম্প্রচারে আসতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আদালতে বেসরকারি টেলিভিশন সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী। সে আবেদনের শুনাননি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সে রুল পেন্ডিং থাকা অবস্থায় সম্পূরক আবেদন জানানো হয়।

২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় সিএসবি টেলিভিশনের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারিতে বেসরকারি এ টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ও ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ দর্শাতে সরকার ও বিটিআরসির প্রতি রুল জারি করেন হাইকোর্ট। 

ওই সময়ের সরকারের তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পরবর্তী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতেও বলা হয়েছিল। সেই সময় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফজলুল কাদের চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বন্ধের আদেশ দেন।

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬