ইসলামী ব্যাংকের সঙ্গে ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথির বক্তব্য দেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ইন্টারন্যাশনাল ট্রেড উইংপ্রধান মো. রফিকুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ মাসুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক এবং ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশ নেন। মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের প্রতিটি মানুষের হৃদয়ের ব্যাংক। প্রবাসীরা এ ব্যাংককে নিজের ব্যাংক হিসেবে বিবেচনা করে। এ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক রেমিট্যান্স স্বজনদের কাছে পাঠাতে তারা স্বাচ্ছন্দ অনুভব করে। প্রবাসীদের আস্থার এ ব্যাংক আবারো নিজের গতিতে চলতে শুরু করেছে।’

তিনি বলেন, ‘আমরা প্রবাসীদের কষ্টার্জিত অর্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করছি। এ বিষয়ে ইসলামী ব্যাংকের সুনাম সর্বজনবিদিত।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যাংকের সাথে রেমিট্যান্স হাউজ এবং বিদেশি ব্যাংকগুলোর যে সম্পর্ক তা আরো জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রবাসীদের সেবা আরো উন্নত করা সম্ভব হবে।’

তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের সাথে কাজ করার জন্য ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজ এর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

ট্যাগ: ব্যাংক
রিয়ালে মাদ্রিদে কড়াকড়ি নিয়ম চালু করেছেন মরিনিও
  • ১০ আগস্ট ২০২৬
৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬