কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত মুখপাত্র হুসনে আরা শিখা

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত মুখপাত্র হুসনে আরা শিখা

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত মুখপাত্র হুসনে আরা শিখা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ব্যাংকটির নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন। একই সঙ্গে দুজন পরিচালককে করা হয়েছে সহকারী মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংক তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মুখপাত্র নিয়োগের ওই নির্দেশপত্রেই ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা মেজবাউল হকের স্থলাভিষিক্ত হন। 

প্রসঙ্গত, ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন নবনিযুক্ত মুখপাত্র হুসনে আরা শিখা।

ছেলে সেজে বিয়ের অভিযোগে তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬