বিএবির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
বিএবির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিএবির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত © সংগৃহীত

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান হলেন ঢাকা ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এবং ভাইস চেয়ারম্যান হলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ও ব্যাংক এশিয়ার পরিচালক পর্ষদের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিএবি’র কার্যালয়ে আয়োজিত নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য (২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এবং বিএবি ও এফবিসিসিআই’য়ের সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬
একজনও পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার দ্বিগুণেরও …
  • ১০ আগস্ট ২০২৬
কলেজ-মাদ্রাসায় সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে
  • ১০ আগস্ট ২০২৬
কোন বোর্ডে পাসের হার কত, দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে বিদেশি কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬
পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ড
  • ১০ আগস্ট ২০২৬