নতুন ফিচার যুক্ত হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিতে

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে জনপ্রিয়তায় ইনস্টাগ্রাম বেশ এগিয়ে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে জনপ্রিয়তায় ইনস্টাগ্রাম বেশ এগিয়ে। © সংগৃহীত

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে জনপ্রিয়তায় ইনস্টাগ্রাম বেশ এগিয়ে। অনেকেরই—বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের অবসর সময় কাটে ইনস্টাগ্রামে রিল দেখে দেখে। অনেকেই আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। নিজের খুশির মুহূর্তও অনেকে ফ্রেমবন্দি করে শেয়ার করছেন ইনস্টাগ্রামে। মুহূর্তেই হাজার হাজার লাইক, কমেন্টে ভরে যাচ্ছে তাদের সেই পোস্ট।

জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের একটি ফিচার হলো স্টোরি। এই ফিচারে এবার নতুন সুবিধা নিয়ে এলো ইনস্টাগ্রাম। সবার জন্য নতুন ফিচার চালু হলে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করতে পারবেন তারা, যেসব ইনস্টাগ্রাম স্টোরি পাবলিক অপশনে শেয়ার করা থাকবে সেখানেই এই কমেন্ট করা যাবে।

এতদিন ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। তার ফলে এই স্টোরিতে করা কমেন্টও ২৪ ঘণ্টার জন্যই স্থায়ী হত। ইনস্টাগ্রাম স্টোরি আর্কাইভ করারও সুবিধা রয়েছে। তবে কমেন্টসহ আর্কাইভ করা যাবে কি না তা জানা যায়নি।

এখন ইনস্টাগ্রাম স্টোরিতে শুধু ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দেওয়া যায়। তবে নতুন ফিচার চালু হলে কারো ইনস্টাগ্রাম স্টোরি পছন্দ হলে আপনি সেখানে কমেন্ট করারও সুযোগ পাবেন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে নতুন ফন্ট এবং টেক্সট অ্যানিমেশন চালু হয়েছে।

আরও পড়ুন: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে

ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করার ফিচার শুরু থেকেই চালু রয়েছে। এবার স্টোরিতেও তাই হাজির হচ্ছে কমেন্ট ফিচার। বর্তমানে একজনের ইনস্টাগ্রাম স্টোরিতে যদি কেউ রিপ্লাই দেন তাহলে তা ওই স্টোরি আপলোডারের কাছে ব্যক্তিগত ভাবে পৌঁছায়।

কিন্তু কমেন্ট ফিচার চালু হয়ে গেলে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে করা কমেন্ট জনসাধারণ দেখতে পাবেন। তবে ইউজার যদি ভিজিবিলিটি সেটিংস অন্য কোনো ভাবে সেট করে রাখেন তাহলে গোটা বিষয়টাই হবে সেই নিরিখে।

অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই ভার্সনেই ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার ফিচার চালু হবে। তবে কবে থেকে সবাই এই ফিচার ব্যবহার করতে পারবেন তা এখনো জানা যায়নি।

পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬
পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি …
  • ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৩ জুন ২০২৬