এস আলমের দখলমুক্ত হলো ৮ ব্যাংক

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
এস আলমের দখলমুক্ত হলো ৮ ব্যাংক

এস আলমের দখলমুক্ত হলো ৮ ব্যাংক © সংগৃহীত

আল আরাফা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংক দুটিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এর মাধ্যমে এস আলম গ্রুপের কবল থেকে ৮টি ব্যাংক দখলমুক্ত হলো। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিতর্কিত এ ব্যবসায়ীর মালিকানায় থাকা ৬টি ব্যাংকের পর্ষদ ভেঙ্গে দিয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি আদেশে পর্ষদ বাতিল করা হয়, ওই আদেশে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
 
ব্যাংক দুটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।  

বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউল রহমান, মেঘনা ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া ও চার্টার্ড একাউন্টেট শেখ আশ্বফুজ্জামানকে। এ ছাড়া দুজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ ও জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা। কামরুল হক মারুফ বর্তমানে সরকারের প্রতিনিধি পরিচালক হিসেবে আছেন এবং গোলাম মরতুজা জনতা ব্যাংকের প্রতিনিধি হিসেবে আছেন ।   

আল-আলাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন খাজা শাহরিয়ার। তিনি লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

স্বতন্ত্র পরিচালকরা হলেন বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক  মো. আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক এম আবু ইউসুফ এবং চার্টার্ড অ্যাকাউন্টেট  মোহাম্মদ আশরাফুল হাছান।

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না : শিক্ষ…
  • ১০ আগস্ট ২০২৬
দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬