গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২০ অগাস্ট চুক্তি বাতিল করে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে এ কে এম সাইফুল মজিদকে বাদ দেওয়া হয়। এর পর থেকে চেয়ারম্যান পদটি শূন্য ছিল।

গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল ১৯৮৩ সালে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক।

অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার যুক্তি দিয়ে ২০১১ সালে আওয়ামী লীগ সরকার ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দিয়েছিল।

আওয়ামী লীগের সময়ে ইউনূসকে শ্রম আইনের এক মামলায় সাজাও দেওয়া হয়েছিলদ সরকার পতনের পর আদালত সেই সাজা বাতিল করে তাকে খালাস দেয়।

মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে দেশে প্রথম ‘মেন…
  • ১১ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলের নতুন তিনটি বাস উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা পেলেন অধ্যাপক ড. এম. এ. রশিদ
  • ১১ অক্টোবর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্‌যাপন
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৫ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬