পুরোনো কম্পিউটার দিয়ে ওয়ালটনের নতুন পণ্য কিনলে ২০ শতাংশ ছাড়

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪ এর লঞ্চিং

কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪ এর লঞ্চিং © টিডিসি ফটো

নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী’ স্লোগানে শুরু হয়েছে ওয়ালটনের ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪। এই সিজনে ক্রেতারা যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’ এর লঞ্চিং প্রোগ্রামে এ ঘোষণা দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মাহবুবুল আলম বলেন, “ব্যবহার অনুপযোগী ইলেকট্রনিক্স ডিভাইস যত্রতত্র ফেলে দেওয়ায় পরিবেশ ও মানবজাতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ই-বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সচেতন হতে হবে। তা না হলে দুর্ভোগ আমাদেরকেই পোহাতে হবে। তাই এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে দেশে ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওয়ালটন।”

রেজাউল আলম বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। তাই উন্নত বিশ্বের মত আমাদের দেশেও ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০২০ সাল থেকেই এক্সচেঞ্জ অফার পরিচালনা করছে ওয়ালটন ডিজি-টেক। ইতোমধ্যে তিনটি সিজন ব্যাপক সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এক্সচেঞ্জ অফার সিজন-৪ এর মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণ ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী।”

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিক্রয় প্রতিনিধিসহ প্রায় এক হাজার জন।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাইটেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী ও সাজ্জাদ হোসেন, ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ।

ওয়ালটন জানায়, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬