সর্বোচ্চ ১২০ টাকা দরে ডলার কেনা-বেচার সিদ্ধান্ত

৩০ আগস্ট ২০২৪, ০২:২৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
ডলার

ডলার © সংগৃহীত

এখন থেকে কোনো ব্যাংক ডলার কেনা-বেচায় ১২০ টাকার বেশি চার্জ করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন দেশের অধিকাংশ ব্যাংকের ট্রেজারি প্রধানেরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকায় এক বৈঠকে ৪৭টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানেরা এ সিদ্ধান্ত নেন। 

বৈঠকে ট্রেজারি প্রধানেরা আলোচনার মাধ্যমে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তারা ঘোষণা করেছেন, ব্যাংকগুলো রেমিট্যান্স ডলারের জন্য সর্বোচ্চ ১২০ টাকা উদ্ধৃত করবে এবং এ হার আন্তঃব্যাংক ও আমদানি দায় পরিশোধের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রপ্তানি আয় নগদায়নের জন্য ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসরণ করবে।

এসব সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে ও বাজারের অবস্থার ওপর মতামত শেয়ার করতে ট্রেজারি প্রধানেরা সপ্তাহে এক বা দুবার বৈঠকে বসবেন।

ট্যাগ: ব্যাংক
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬