কম্পিউটার ভিলেজে ল্যাপটপ উৎসব শুরু

০৮ নভেম্বর ২০১৮, ১১:৩৭ AM
এইচপি ল্যাপটপ

এইচপি ল্যাপটপ © ফাইল ফটো

দেশের অন্যতম কম্পিউটার ভিলেজে এইচপি ল্যাপটপ উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এইচপির স্টুডেন্ট সিরিজে ৩০টি, এক্সিকিউটিভ সিরিজে ১৪টি, বাজেট সিরিজে ১৩টি, প্রিমিয়াম সিরিজে ৭টি এবং গেমিং সিরিজে ৮টি ল্যাপটপ মডেলের উপর এই প্রমোশন। এই উৎসব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। 

প্রমোশন চলাকালীন প্রতিষ্ঠানটির ঢাকা ও চট্টগ্রামের ৭টি ব্রাঞ্চে প্রতিটি ল্যাপটপের সঙ্গে মডেল ভেদে গেমিং মাউস, ব্লু-টুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, পেন ড্রাইভ, টি-শার্ট এবং কফি মগের মধ্যে একাধিক আকর্ষণীয় উপহার সামগ্রী পাওয়া যাবে। প্রতিটি ল্যাপটপে রয়েছে শূন্য ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধা। 

স্টুডেন্ট সিরিজ, এক্সিকিউটিভ সিরিজ, বাজেট সিরিজ, প্রিমিয়াম সিরিজ, গেমিংয়ের ল্যাপটপগুলোর ডিজিটাল পার্সেজ গাইড এবং প্রোডাক্ট রিভিউ প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘Computer Village’ এবং অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে। 

দেশের যেকোনো প্রান্তে বসে প্রতিষ্ঠানটির ই-কমার্স ওয়েবসাইট (www.village-bd.com) এর মাধ্যমেও এই প্রমোশন থেকে পণ্য কেনা ও মূল্য পরিশোধ করা যাবে। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তাছাড়াও স্টক থাকা সাপেক্ষে ন্যূনতম ২০ শতাংশ মূল্য পরিশোধে বুকিং সুবিধাও রয়েছে। 

এদিকে চট্টগ্রামের গ্রাহকরা কম্পিউটার ভিলেজ আগ্রাবাদ শাখা থেকে শুক্রবারসহ সপ্তাহের ৭ দিনেই এই প্রমোশন এবং যেকোনো আইটি পণ্য কিনতে পারবেন।

ট্যাগ: ল্যাপটপ
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬