ইসলামী ব্যাংকের বোর্ড সভায় বন্যার্তদের জন্য ১০ কোটি টাকা অনুমোদন

২৮ আগস্ট ২০২৪, ১২:৪৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
ইসলামী ব্যাংকের বোর্ড সভায় বন্যার্তদের জন্য ১০ কোটি টাকা অনুমোদন

ইসলামী ব্যাংকের বোর্ড সভায় বন্যার্তদের জন্য ১০ কোটি টাকা অনুমোদন © সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান প্রদান করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার (২৭ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ-এর সভাপতিত্বে সভায় স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মো. আবদুল জলিল, ড. এম মাসুদ রহমান, মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএমএ, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, এর আগে ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরা বন্যার্তদের জন্য তাদের ২ দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকার অনুদান প্রদান করেছে। সভায় ব্যাংকের পলিসি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে দেশে প্রথম ‘মেন…
  • ১১ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলের নতুন তিনটি বাস উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা পেলেন অধ্যাপক ড. এম. এ. রশিদ
  • ১১ অক্টোবর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্‌যাপন
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৫ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬