ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার নিয়ন্ত্রণে নেবে সরকার

২১ আগস্ট ২০২৪, ০৫:২৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
গভর্নর আহসান এইচ মনসুর

গভর্নর আহসান এইচ মনসুর © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ইসলামী ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণাধীন যত শেয়ার আছে তা নিয়ন্ত্রণ করবে সরকার। বুধবার (২১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 

তিনি জানিয়েছেন, এস আলমে যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারে তখন শেয়ার তাদের কাছে ছেড়ে দেয়া হবে। যদি ঋণ পরিশোধ না করে সেসব শেয়ার বিক্রি করে এস আলমের দায়গুলো সমন্বয় করা হবে।

এস আলামের নিয়ন্ত্রণাধীন সব ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা তাড়াহুড়ো করছি না। ক্রমান্বয়ে এসব ব্যাংকের বোর্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বিতর্কিত পরিচালনা পর্ষদ আগামী দু একদিনের মধ্যে ভেঙে দেয়া হবে। গঠন হবে স্বাধীন পরিচালনা পর্ষদ। আজই এ সংক্রান্ত নির্দেশনা জারি হতে পারে।

জানা যায়, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে চাহিদামতো তারল্য জমা রাখতে না পেরে ব্যাংকটি প্রতিদিন জরিমানা দিচ্ছে। আবার একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার নিজের বিশেষ ক্ষমতাবলে ‘টাকা ছাপিয়ে’ দেড় বছর ধরে ব্যাংকটিকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু ব্যাংকটির খারাপ অবস্থার দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ট্যাগ: ব্যাংক
স্কুলটির ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কোন…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
  • ১০ আগস্ট ২০২৬
ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬