নতুন ডেপুটি গভর্নর খুঁজতে তিন সদস্যের সার্চ কমিটি

১১ আগস্ট ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
নতুন ডেপুটি গভর্নর খুঁজতে তিন সদস্যের সার্চ কমিটি

নতুন ডেপুটি গভর্নর খুঁজতে তিন সদস্যের সার্চ কমিটি © সংগৃহীত

দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর খুঁজতে ৩ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত সার্চ কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সার্চ কমিটিতে আছেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরী ও সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা।

এর আগে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়। বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন।

বিক্ষোভের এক পর্যায়ে তারা বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। এ সময় তিনি একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং তাতে স্বাক্ষর করেন।

এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান। এসময় নীতি উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের পদত্যাগ করেছেন। এছাড়া বের করে দেওয়া হয়েছে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস। আগে টের পেয়ে ব্যাংকে আসেননি আরেক ডেপুটি গভর্নর খোরশেদ আলম। তবে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে ডেপুটি গভর্নর-২ নূরুন নাহারকে দায়িত্বে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। নতুন গভর্নর দায়িত্ব গ্রহণের পর তিনিও পদত্যাগ করবেন বলে আশ্বাস নেন তারা।

চাষের মাছে গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না?
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫.২৪ …
  • ১০ আগস্ট ২০২৬
এবার মুখ খুললেন আকবর আলী
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬