স্মার্টফোনে ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরে পেতে যা করবেন

৩১ অক্টোবর ২০১৮, ১২:১৪ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

মোবাইল থেকে ভুলে অনেক সময় ছবি, ভিডিও বা অডিও ফাইল ডিলিট  হয়ে যায়। এমনকি ভুলে মেমোরি কার্ড ফরম্যাটও করা হয়। ফলে স্মার্টফোন থেকে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য-সহ প্রয়োজনীয় বিভিন্ন ছবি। জেনে নিতে পারেন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিলিট হয়ে যাওয়া ডেটা রিকভারি করার পদ্ধতি।


মেমোরি কার্ড থেকে ডিলেট হয়ে যাওয়া ফাইল রিকভার করার নিয়ম -

গুগল প্লে-স্টোর থেকে পছন্দমতো ‍‘ফাইল রিকভারি সফটওয়্যার’ ডাউনলোড করে নিন। এর মধ্যে ‘রেকুভা’ (Recuva) সফটওয়্যার বেশ জনপ্রিয়। প্রয়োজনীয় ফাইলগুলো আগে অন্য কোথাও কপি বা ব্যাক‌আপ করে রাখুন। যাতে রিকভারের সময় ভুলবশত সব ফাইল ডিলেট হয়ে না যায়।ব্যাকআপ নেওয়া হয়ে গেলে (Recuva) সফটওয়্যার ওপেন করে মেনু থেকে SD Card সিলেক্ট করুন। এখানে ডিলেট হওয়া ফাইলগুলোর একটি তালিকা আসবে। এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করুন।

ফোন মেমোরি থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার করার নিয়ম -

অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি থেকে ছবি বা ভিডিও ডিলেট হলে তা রিকভার করা বেশ সমস্যার। এ ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করতে পারে ‘ডিস্ক ডিগার অ্যাপ’ (Disk Digger App)।

শুরুতেই গুগল প্লে-স্টোর থেকে Disk Digger App ইনস্টল করে নিন। অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম বা পদ্ধতি গুগল থেকে জেনে নিতে পারেন। যাদের ফোন ইতিমধ্যেই রুট করা আছে, তারা প্রথমেই ডিলেট হওয়া ফোল্ডারগুলো বেছে নিন। ফাইল টাইপ (যেমন, JPG, PNG, 3gp বা Mp4) সিলেক্ট করুন। ফাইল টাইপ সিলেক্ট করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করা ফাইলগুলো রিকভার করে ফেলতে পারবেন।

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬