মোবাইল ইন্টারনেটে ৫ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার চালু

০২ আগস্ট ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
মোবাইল ইন্টারনেটে ৫ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার চালু

মোবাইল ইন্টারনেটে ৫ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার চালু © সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ফেসবুক ও মেসেঞ্জার বন্ধ করার ৫ ঘণ্টা পর এ দুই সামাজিক যোগাযোগ-মাধ্যম আবার চালু করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার পর ফেসবুক ও মেসেঞ্জার সচল হতে শুরু করে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে নিহত ব্যক্তিদের বিচার দাবিতে শুক্রবার গণমিছিল কর্মসূচি ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি সামনে রেখে আজ দুপুর ১২টার পর থেকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক, মেসেঞ্জার ও রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করা হয়। সন্ধ্যার পর ফেসবুক ও মেসেঞ্জার চালু হলেও টেলিগ্রামের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 

গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে তা চালু হয়।

সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬