ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু

১২ জুলাই ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু © সৌজন্যে প্রাপ্ত

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে শুক্রবার (১২ জুলাই) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪।’

সকালে ভার্চ্যুয়ালি স্পোর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এ সময় ভার্চ্যুয়ালি আরও যুক্ত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান। সঞ্চালনায় ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিক।

উদ্বোধনী দিনে দাবা ইভেন্টের গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ইনডোর ও আউটডোরে মোট ১১টি ডিসিপ্লিন ও ইভেন্ট থাকবে এবারের এ আয়োজনে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারাম, স্পেডট্রাম, অকশন ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন, লুডু, ফুটবল, ভলিবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন।

এছাড়া এবারের ক্রীড়া প্রতিযোগিতায় যেসব সিনিয়র সদস্য অংশগ্রহণ করতে পারবেন না তাদের মধ্যে দশজনকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করছে ওয়ালটন। পাশাপাশি সদস্যদের স্ত্রীদের জন্য লুডু খেলার আয়োজন থাকছে।

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

এসএসসি পরীক্ষায় রাজউক কলেজের শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ হার
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬