বিশ্বের দীর্ঘতম সেতু যানবাহন চলাচলে খুলে দেয়া হলো

২৪ অক্টোবর ২০১৮, ০৩:৫০ PM

হংকং-ঝুহাই-ম্যাকাও নামের সেতুটি বুধবার স্থানীয় সময় সকাল নয়টায় জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এটি সমুদ্রের ওপর নির্মিত বিশ্বের দীর্ঘতম সেতু। সেতুটি চীনের দু’টি বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওয়ের সাথে দেশটির মূল ভূখন্ড গুয়াংডং প্রদেশের সরাসরি সংযোগ স্থাপন করেছে। খবর সিনহুয়ার। 

শুরুর দিন বুধবার ঝুহাই, হংকং ও ম্যকাও কাস্টমস ৫৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু দিয়ে যাতায়াতের সুযোগ করে দিতে কাস্টমস ছাড়পত্রের জন্য সার্বক্ষণিক সেবা দেবে।

কর্তৃপক্ষ জানায়, সেতুটি রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্প এবং শক্তিশালী ঘূর্ণিঝড় সহ্য করতে পারবে। বড় আকৃতির মালবাহী জাহাজের চলাচল নির্বিঘ্ন রাখতে সেতুর ৬ দশমিক ৭ কিলোমিটার অংশ পানির নিচে রাখা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬