এখন থেকে কোনো টেস্ট বিদেশে পাঠাতে হবে না: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

০৬ জুলাই ২০২৪, ০৬:০১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM

© সংগৃহীত

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল আলম বলেছেন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরী একটি অত্যাধুনিক ল্যাব, যেখানে সকল ধরণের টেস্ট করা যাবে। ল্যাবটি এদেশের সকল চিকিৎসকের জন্য রেফারেল ল্যাব হিসেবে কাজ করবে যা এদেশের চিকিৎসা সেবার একটি মাইল ফলক। এখন থেকে আর কোনো টেস্ট বিদেশে পাঠাতে হবে না।

বৃহস্পতিবার (৪ জুলাই) ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন দুটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরীর আধুনিক সেবামান তুলে ধরা ও পরিচিত করার লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও কনসালটেন্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এবং ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

বিশেষ অতিথির বক্ততায় ডা. তানভীর আহমদ বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর অত্যাধুনিক মেশিনারীজ, দক্ষ চিকিৎসক ও টেকনিশিয়ানের সমন্বয়ে গঠিত একটি হাসপাতাল যেখানে সাধারণ মানুষ স্বল্প মুল্যে উন্নতমানের কার্ডিয়াক ও জেনারেল চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন ইসলামী ব্যাংকের ডেবিট, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন গ্রাহকগন বিশেষ ডিসকাউন্ট পাবেন।

এছাড়াও, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের জিএম ও হেড অফ অপারেশনস উইং মো. আবুল কালাম। সভায় বিভিন্ন বিভাগের স্বনামধন্য চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করে আত্মহত্যা
  • ১০ আগস্ট ২০২৬
গণিতে ভালো, পাসের হারে ইংরেজিতে পিছিয়ে ৮ শিক্ষা বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ স্কুলের সবাই ফেল, শিগগিরই পাচ্ছ…
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬