ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

০৪ জুলাই ২০২৪, ১০:২৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
উপশাখার উদ্বোধন

উপশাখার উদ্বোধন © জনসংযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের পাহাড়তলী শাখার অধীন ভাটিয়ারী উপশাখা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এটি উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোন প্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুন্ড প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি আলহাজ মু: সেকান্দর হোসাইন ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন। 

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জামাল উদ্দিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাটিয়ারী উপশাখা ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদের। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে ফেল ৪৩
  • ১০ আগস্ট ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় রাজউক কলেজের শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ হার
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬