এবার চালু হলো অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা

২৩ অক্টোবর ২০১৮, ০৮:৫০ PM

© সংগৃহীত

উবার কিংবা পাঠাওয়ের মতো মোবাইল ফোনে অ্যাপভিত্তিক যাত্রী পরিবহন সেবার পর এবার দেশে চালু হল অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা। রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ইজিয়ার টেকনোলজি লিমিটেড দেশব্যাপী এই সেবা চালু করেছে।

মঙ্গলবার বিকালে খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সের কনভেনশন হলে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সহযোগিতায় চালু করা এই সেবার উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে। তারই প্রমাণ এটি। ইজিয়ারের মাধ্যমে যে সেবা দেওয়া হবে তা সফল হবে বলে আমি আশা করছি’।

ইজিয়ারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বলেন, অ্যাম্বুলেন্স চালকদের রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এখন থেকে মোবাইলে ‘ইজিয়ার’ অ্যাপের মাধ্যমে ঢাকা শহরসহ সারা দেশে এ সেবা যে কেউ পেতে পারবেন। আগ্রহীরা গুগল প্লে স্টোর থেকে ইজিয়ার অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। 

 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬