জন্মদিনে গুগল ডুডলে কবি শামসুর রহমান

২৩ অক্টোবর ২০১৮, ১২:২১ AM
কবি শামসুর রাহমানের জন্মদিনে গুগলের বাংলাদেশের হোম পেজে প্রদর্শিত হচ্ছে এই ডুডল

কবি শামসুর রাহমানের জন্মদিনে গুগলের বাংলাদেশের হোম পেজে প্রদর্শিত হচ্ছে এই ডুডল © টিডিসি ফটো

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮৯তম জন্মদিনে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্চ ইঞ্জিন গুগল তাদের বাংলাদেশের হোমপেজে একটি ডুডল দিয়েছে।

গুগল ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকলেই এই ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলে ক্লিক করলে তার সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে।

১৯২৯ সালের এই দিনে তিনি ঢাকার মাহুতটুলিতে জন্ম নিয়েছিলেন। কবির বাবা মুখলেসুর রহমান চৌধুরী, মা আমেনা বেগম। আধুনিক বাংলা কাব্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের পড়াশোনায় হাতেখড়ি পোগোজ স্কুলে। ঢাকা নগরেই তার বেড়ে ওঠা। 

নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফিরে ফিরে এসেছে তাঁর কবিতায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬০টি কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থ শতাধিক।

তিনি পেয়েছেন স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি মারা যান।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬