ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টায় চালু হল মেটা এআই, থাকছে যে সুবিধা

৩০ জুন ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
মেটা এআই

মেটা এআই © সংগৃহীত

আত্মপ্রকাশ করেছে মেটার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট। যার নাম মেটা এআই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবগুলো প্ল্যাটফর্মেই মিলবে এই পরিষেবা। আসলে গোটা বিশ্বে মেটার বাজারের একটা বড় অংশই ভারতের। তাই ভারতে চ্যাটবট চালু করে ইউজারদের জন্য আরও সুবিধা এনে দেওয়া নিয়ে অনেকদিন ধরেই চিন্তাভাবনা চলছিল। গত কয়েকমাস ধরেই ভারতে এই চ্যাটবটটি আনা নিয়ে পরীক্ষা করছিল মেটা। অবশেষে এবার চালু হল এই পরিষেবা।

কীভাবে কাজ করে?

ইউজাররা মেটা এআই আপডেট করলে সার্চ বক্সে একটি নীল-বেগুনি সার্কেল দেখতে পাবেন। সে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম কিংবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ। তবে যেহেতু এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, তাই অনেকেই হয়তো এই আপডেট পাননি। সেক্ষেত্রে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

এআই আপনাকে কী সাহায্য করবে

ধরা যাক ফেসবুকে আপনার ফিডে এমন একটা কিছু পেলেন যেটা বেশ কৌতূহল উদ্রেককারী। সেক্ষেত্রে আপনি মেটা এআইকে এসম্পর্কে আরও তথ্য চাইতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার কাছে এই সংক্রান্ত তথ্য চলে আসবে। হোয়াটসঅ্যাপে মেটাকে ট্যাগ করেও কোনও প্রয়োজনীয় তথ্য চাইতে পারেন। এছাড়াও মেটা এআইতে সার্চ করেও চ্যাটবটের সঙ্গে কথা বলা যায়। পছন্দমতো ছবিও আপনাকে সরবরাহ করবে চ্যাটবট।

আর আপনি যদি মেটা এআই ব্যবহারে আগ্রহী না হন, তাহলেও চিন্তা নেই। আপনাকে মোটেই বাধ্য করা হবে না। এমনকী যদি আপনি কোনও প্ল্যাটফর্মে এআই বাটনটাই দেখতে না চান তাহলেও সমস্যা নেই। কেবল সেটিংসে গিয়ে ডিজেবল করে দিলে হবে।

সেবাটি বন্ধ করতে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ‘চ্যাটস’, সেখান থেকে ‘শো মেটা আই বাটন’-এ গিয়ে সুইচটিকে অফ পজিশনে পাঠিয়ে দিলেই হবে। ফেসবুকে সেটিংসে গিয়ে ‘প্রাইভেসি’, তার পর ‘ইওর প্রাইভেসি কন্ট্রোলস’-এ যান। এবার ‘ম্যানেজ ইওর এআই সেটিংস’-এ গিয়ে একই ভাবে সুইচটি অফ পজিশনে নিয়ে যান। একই ভাবে ইনস্টাগ্রামে সেটিংস থেকে ‘প্রাইভেসি’, সেখান থেকে ‘এআই ফিচার্স’-এ যেতে হবে। এবার সুইচটিকে অফ পজিশনে নিয়ে যেতে হবে।

পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করে আত্মহত্যা
  • ১০ আগস্ট ২০২৬
গণিতে ভালো, পাসের হারে ইংরেজিতে পিছিয়ে ৮ শিক্ষা বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ স্কুলের সবাই ফেল, শিগগিরই পাচ্ছ…
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬