ঢাবিতে আইটি ফেস্ট, রেজিস্ট্রেশন করা যাবে বুধবার পর্যন্ত

২২ অক্টোবর ২০১৮, ১২:২৪ PM

দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে পঞ্চমবারের মতো জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব শুরু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে ২৮ অক্টোবর থেকে দুই দিনব্যাপী এ আয়োজনে সারা দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫ শ’র বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমী অংশ নেবে । এবারের উৎসবের প্রতিপাদ্য ‘উন্নত শিক্ষায় চাই তথ্যপ্রযুক্তি নির্ভর ক্যাম্পাস’।

উৎসবের নিবন্ধন শুরু হয়েছে । নিবন্ধন করা যাবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত । আয়োজনের বিস্তারিত জানা এবং নিবন্ধন করা যাবে www.duits-bd.org এই ওয়েবসাইটে ।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আর অনুষ্ঠানের দ্বিতীয় দিন সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।

এ উৎসবের মূল পর্বে থাকছে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে বিশেষ র‍্যালি, প্রকল্প প্রদর্শন, অ্যাপস তৈরি, গেমিং ও কুইজ প্রতিযোগিতা । কর্মশালা, সেমিনার, উদ্ভাবনী ভাবনা উপস্থাপনসহ নানা আয়োজন । আরও থাকছে আকর্ষণীয় ওপেন ডিসকাশন, মিট দ্যা পারসোনালিটি, মুভি শো, মিউজিক্যাল ব্লাস্টসহ নানা আয়োজন ।

আয়োজকরা জানায়, ডিইউআইটিএসের বছরব্যাপী নানা কার্যক্রমের মধ্যে সবচেয়ে বড় আয়োজন জাতীয় ক্যাম্পাস তথ্যপ্রযুক্তি উৎসব । এই উৎসবের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আইসিটি ভাবনা যেমনি আদান-প্রদান হয় তেমনি তারা অনুপ্রাণিত হয় নতুন নতুন আবিষ্কারে । উৎসবটি সারাদেশের শিক্ষক-শিক্ষার্থী এবং তথ্যপ্রযুক্তি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় ।

অংশগ্রহণকারীর দিক দিয়ে দেশের সবচেয়ে বড় এই ক্যাম্পাস তথ্যপ্রযুক্তি উৎসবটি এবার ডিইউআইটিএসের সঙ্গে উৎসবের সহযোগী সরকারের বিডিরেন প্রকল্প, রবি আজিয়াটা লিমিটেড, এক্সেল টেকনোলজিস লিমিটেড, ডেল এবং ফ্লোরা লিমিটেড ।

 

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬